Meta
তত্ত্বাবধান
Facebook ও Messenger
Instagram
রিসোর্স

অনলাইনে তৈরি সম্পর্ক নিয়ন্ত্রণ করা | Parentzone

Parentzone-এর লেখা

23 মার্চ, 2024

  • Facebook আইকন
  • সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X আইকন
  • ক্লিপবোর্ড আইকন
একটি ঝাঁ চকচকে অফিসে দুজন ব্যক্তি একসাথে একটি কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন, তাদের মধ্যে একজন বসে আছেন এবং একজন দাঁড়িয়ে আছেন।
এটা অবশ্যম্ভাবী যে, কোনো এক সময় আপনার কিশোর-কিশোরী সন্তান বন্ধুত্বের কারণে কোনো না কোনো অসুবিধার সম্মুখীন হবেন এবং তা সম্পূর্ণ অনলাইনে বা অনলাইন-অফলাইন উভয় ক্ষেত্রেই তৈরি কোনো সম্পর্কের ক্ষেত্রে হতে পারে।

সম্পর্কের সহজ বিচ্ছেদ থেকে শুরু করে জটিল, আবেগপূর্ণ ভাঙন — যাই হোক না কেন, এখানে আপনাকে নিজের প্রাথমিক প্রতিক্রিয়া বিবেচনা করতে হবে, যাতে কিশোর-কিশোরী সন্তান ইতিবাচকভাবে জীবনে এগিয়ে যেতে পারেন।
একটি বোনা সোয়েটারের উপর একটি হাত রাখার ক্লোজ-আপ ছবি, যেখানে কাপড়ের টেক্সচার ও ব্যক্তির হাতের স্বাভাবিক ত্বকের রঙ দেখা যাচ্ছে।

অনলাইন রিলেশনশিপকে গুরুত্ব দিন



সব বন্ধুত্ব ও সম্পর্ককেই বিভিন্ন সময়ে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এমনকি সম্পর্কটি শুধুমাত্র-অনলাইনের হলেও, বাস্তব জীবনেও তার প্রভাব পড়ে।

অনলাইনে গড়ে ওঠা সম্পর্কগুলো আপনার কিশোর-কিশোরী সন্তানের জন্য ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হতে পারে, যতটা তিনি স্কুলে বা সপ্তাহান্তে দেখা হওয়া মানুষের সঙ্গে গড়ে তোলেন। এই ধরনের বন্ধুদের যথাযথ সম্মান দেওয়ার চেষ্টা করুন।

ইতিবাচক পদক্ষেপ নিন



আপনার কিশোর-কিশোরী সন্তান Instagram-এ কাউকে ব্লক করলে বা তার বিরুদ্ধে অভিযোগ জানালে, তা কোনো অঘটনের প্রাথমিক লক্ষণ হতে পারে। তবে এটি সঠিক পদক্ষেপ নেওয়ার লক্ষণও হতে পারে।

ভালো বিষয় হলো: তিনি যদি কারো বিরুদ্ধে অভিযোগ জানান বা কাউকে ব্লক করেন, তবে তা একটি ইতিবাচক পদক্ষেপ। এটি তার আত্ম-সচেতনতা এবং আত্মবিশ্বাসী হয়ে নিজেকে রক্ষা করার জন্য উপলভ্য টুল ব্যবহার করার দিকটিকে প্রতিফলিত করে।

কী ঘটেছে এবং তার কারণ তাড়াতাড়ি জানতে চাওয়ার আগ্রহ হওয়া স্বাভাবিক বিষয়। কী ঘটেছে তা আরও বিশদে জানতে চাওয়ার চেয়ে, আপনার কিশোর-কিশোরী সন্তানের নেওয়া ইতিবাচক পদক্ষেপকে স্বীকার করা এবং আপনি এতে কত খুশি হয়েছেন তা জানিয়ে কথোপকথন শুরু করলে, কথোপকথনটি বেশি কার্যকর হয়।

একসাথে সময় কাটানো



কিশোর-কিশোরী সন্তানের সাথে কথোপকথনের জন্য সঠিক সময় বেছে নিতে, আপনাকে অভিভাবকত্বের দক্ষতাকে কাজে লাগাতে হবে।

একসাথে সময় কাটানোর মুহূর্ত হচ্ছে সেইসব মুহূর্ত, যখন আপনারা আরাম করে বসে তার জীবনে কী ঘটছে তা নিয়ে কথা বলার ও আলোচনা করার সুযোগ পান। এমনকি তা রান্না করার সময় বা গাড়ি করে ঘুরতে যাওয়ার সময়ও হতে পারে। কখন বিষয়টি নিয়ে শান্তভাবে আলোচনা করার সঠিক সময়, তা আপনি ঠিক বুঝতে পারবেন।

গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই মুহূর্তটি স্বাভাবিকভাবে আসা পর্যন্ত অপেক্ষা করা। কোনো চাপ সৃষ্টি করার চেষ্টা করবেন না - নইলে কথোপকথনটি জিজ্ঞাসাবাদ করার মতো মনে হবে।

বাস্তব জীবনে প্রতিক্রিয়া



কিশোর-কিশোরী সন্তান Instagram-এ যাকে ব্লক করতে চান বা যার বিরুদ্ধে অভিযোগ জানাতে চান, দৈনন্দিন জীবনেও তার সাথে দেখা হলে, বিষয়টি আরও জটিল হয়ে যায়। ফলে তিনি সম্ভাব্য পরিণাম নিয়ে দুশ্চিন্তা করতে পারেন।

যদি সেই ব্যক্তি জানতে পারেন যে আপনার কিশোর-কিশোরী সন্তান তাকে আর Instagram-এ ফলো করছেন না, তাহলে কী ঘটেছে তা বোঝা খুব একটা কঠিন নাও হতে পারে।

আপনি নিজের কিশোর-কিশোরী সন্তানকে ভাবতে সাহায্য করতে পারেন যে তিনি যখন সেই ব্যক্তির সম্মুখীন হবেন, তখন তিনি কীভাবে সেই পরিস্থিতি সামলাবেন। আপনারা একসাথে কিছু প্রতিক্রিয়ার মহড়া দিতে পারেন।

পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয়, সেইজন্য তাকে দোষারোপ করে কিছু বলবেন না। যেমন, আপনি "তুমি এটা করেছ…"-এর পরিবর্তে "আমার মনে হয়..." দিয়ে কথা শুরু করতে পারেন।

এছাড়াও, আপনার কিশোর-কিশোরী সন্তান সংশ্লিষ্ট ব্যক্তিকে ব্লক করার পরিবর্তে, Instagram-এ তাকে বিধি-নিষেধযুক্ত করার বিকল্পও বেছে নিতে পারেন। সেই ব্যক্তি কী দেখতে পাবেন তা নিয়ন্ত্রণ করা হোক বা তাকে কমেন্ট করতে দেওয়ার অনুমতি দেওয়া, যেভাবেই হোক না কেন, এর মাধ্যমে তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন যে সেই ব্যক্তি কখন ও কীভাবে তার সাথে যোগাযোগ করতে পারবেন। এখানে আরও পড়ুন।

আপনার কিশোর-কিশোরী সন্তানকে মনে করিয়ে দিন যে: সবসময় হয়তো এমনটা মনে নাও হতে পারে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে কাউকে ফলো করার বিষয়টি একান্তই ব্যক্তিগত ব্যাপার। তিনি কাকে ফলো করবেন, তা তার নিজস্ব সিদ্ধান্ত।

শুধু শুনুন



মাঝে মাঝে, শোনাই হলো মা-বাবার উপযুক্ত কাজ। তার যা খুশি বলতে দিন। তিনি আপনার পরামর্শ খুব বেশি না নিলেও, আপনি শুধু তার পাশে থাকলেও, তিনি হয়তো নিজেই ঠিক করতে পারবেন যে এরপর কী করতে হবে।

মনে রাখবেন: কিশোর-কিশোরিরা নিজে ভুল করলে এবং তার ফলে উদ্ভূত সমস্যা নিজেরাই কাটিয়ে উঠতে পারলে, তাদের সহনশীলতার বিকাশ ঘটবে। আপনি তার শিশু বয়স থেকে যেসব সামাজিক দক্ষতা শিখিয়েছেন, সেগুলো এইসব ক্ষেত্রেই কাজে আসে।

আপনি হয়তো দেখবেন যে তিনি সেই ঘটনাটি পুরোপুরি ভুলে গিয়ে অনেক আগেই তা কাটিয়ে উঠলেও, আপনি তখনো তা নিয়ে হতাশ বা বিচলিত বোধ করছেন। মূল বিষয়টি হলো, আপনি নিজে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে, তাকেই নিয়ন্ত্রণ করতে দিন।

এগিয়ে যাওয়া



আপনার কিশোর-কিশোরী সন্তানকে জিজ্ঞাসা করুন তিনি পরবর্তীতে কী করতে চান। সহায়ক প্রশ্ন হতে পারে: তিনি কি এই সম্পর্ক শুধরে নিতে চান?

যদি তা না হয়, তাহলে ধরে নেবেন না বা আশা করবেন না, অনলাইনে হোক বা অন্য যে জায়গায় সম্পর্ক গড়ে উঠেছিল সেখান থেকে তিনি কিছু সময় দূরে থাকবেন। তার মনে হতে পারে, তিনি কোনো গুরুত্বপূর্ণ সামাজিক বা সহায়ক নেটওয়ার্ক হারাচ্ছেন।

তবে, পরবর্তীতে আবার যোগাযোগের পরিণতি সম্পর্কে তিনি হয়তো ভাবতে পারেন - যেমন, কোথায় তাদের দেখা হতে পারে বা গ্রুপ ছেড়ে দিলে তার মিউচুয়াল ফ্রেন্ডদেরও হারাতে হতে পারে।

তাকে বিবেচনা করতে হবে, যে তিনি কাউকে সম্পূর্ণভাবে এড়াতে পারবেন না। এটি একটি কঠিন পরিস্থিতি, বিশেষ করে তিনি যদি তখনও অপর ব্যক্তির প্রতি আবেগপ্রবণ থাকেন।

তবে আপনি তখনও তাকে সাহায্য করার জন্য উপস্থিত থাকতে পারেন। তিনি যা করতে চান তার জন্য কোনো পরিকল্পনা তৈরি করতে এবং তা মেনে চলতে আপনি তাকে সাহায্য করতে পারেন, হতে পারে এর জন্য কোনো নির্দিষ্ট বন্ধু বা সামাজিক গ্রুপগুলো থেকে সরে আসতে হবে। এর জন্য সেই অন্য ব্যক্তির সাথে অনলাইন স্পেস শেয়ার করতে হতে পারে - এবং এক্ষেত্রে তিনি কীভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন তা লক্ষ্য করুন।

পরবর্তীতে যা ঘটবে তার দায়িত্ব সন্তানকেই নিতে সাহায্য করার জন্য তার ইচ্ছাকে সমর্থন জানান — এবং তার নেতিবাচক অভিজ্ঞতাকে ভবিষ্যতের একটি ইতিবাচক অভিজ্ঞতায় পরিণত করতে সহায়তা করুন।

আরও পরামর্শ চান? ফ্যামিলি সেন্টারের আরও আর্টিকেল পড়ুন এখানে।

ফিচার ও টুল

Instagram লোগো
Instagram-এ তত্ত্বাবধান টুল
Instagram লোগো
কাউকে ব্লক করা
Instagram লোগো
কোনো কিছুর বিরুদ্ধে অভিযোগ জানানো
Instagram লোগো
কাউকে সীমিত করা

সম্পর্কিত রিসোর্স

মা বা বাবা ও কিশোর-কিশোরী সন্তান কথোপকথন করছেন।
তত্ত্বাবধান-এর মতো টুল ব্যবহার করে, কীভাবে ডিজিটাল যুগে সন্তানদের লালন-পালন সহজ করে তোলা যায়
আরও পড়ুন
একজন প্রাপ্তবয়স্ক ও একজন কিশোর বয়সী সোফায় পাশাপাশি বসে আছেন, দুজনেই হাতে ধরে থাকা ডিজিটাল ডিভাইসে তাকিয়ে আছেন।
আপনার কিশোর-কিশোরী সন্তানের সাথে AI নিয়ে কথা বলার জন্য 11টি কথোপকথন স্টার্টার
আরও পড়ুন
Meta Quest হেডসেট ও কন্ট্রোলার ব্যবহার করছেন এমন একটি শিশুর ছবি, যেখানে তিনি আনন্দের সাথে VR-এ খেলছেন এবং অন্যরা সোফায় বসে তাকে উৎসাহিত করছেন।
পরিবার হিসাবে ভার্চুয়াল রিয়ালিটিতে অংশ নেওয়া সংক্রান্ত গাইড
আরও পড়ুন

Meta
FacebookThreadsInstagramXYouTubeLinkedIn
অন্যান্য সাইট
ট্রান্সপারেন্সি সেন্টারMeta নিরাপত্তা কেন্দ্রMeta-র প্রাইভেসি সেন্টারMeta সম্পর্কেMeta হেল্প সেন্টার

Instagram
Instagram তত্ত্বাবধানInstagram-এ মা-বাবাদের জন্য বানানো গাইডInstagram হেল্প সেন্টারInstagram ফিচারInstagram-এ হেনস্থা-বিরোধী ব্যবস্থা

Facebook ও Messenger
Facebook তত্ত্বাবধানFacebook হেল্প সেন্টারMessenger হেল্প সেন্টারMessenger-র ফিচারFacebook-এর প্রাইভেসি সেন্টারজেনারেটিভ AI

রিসোর্স
রিসোর্স হাবMeta HC: নিরাপত্তা উপদেষ্টা পরিষদকো-ডিজাইন প্রোগ্রাম

সাইটের শর্তাবলী ও পলিসি
কমিউনিটি স্ট্যান্ডার্ডপ্রাইভেসি পলিসিশর্তাবলীকুকি পলিসিসাইটম্যাপ

অন্যান্য সাইট
ট্রান্সপারেন্সি সেন্টার
Meta নিরাপত্তা কেন্দ্র
Meta-র প্রাইভেসি সেন্টার
Meta সম্পর্কে
Meta হেল্প সেন্টার
Instagram
Instagram তত্ত্বাবধান
Instagram-এ মা-বাবাদের জন্য বানানো গাইড
Instagram হেল্প সেন্টার
Instagram ফিচার
Instagram-এ হেনস্থা-বিরোধী ব্যবস্থা
রিসোর্স
রিসোর্স হাব
Meta HC: নিরাপত্তা উপদেষ্টা পরিষদ
কো-ডিজাইন প্রোগ্রাম
Facebook ও Messenger
Facebook তত্ত্বাবধান
Facebook হেল্প সেন্টার
Messenger হেল্প সেন্টার
Messenger-র ফিচার
Facebook-এর প্রাইভেসি সেন্টার
জেনারেটিভ AI
সাইটের শর্তাবলী ও পলিসি
কমিউনিটি স্ট্যান্ডার্ড
প্রাইভেসি পলিসি
শর্তাবলী
কুকি পলিসি
সাইটম্যাপ
অন্যান্য সাইট
ট্রান্সপারেন্সি সেন্টার
Meta নিরাপত্তা কেন্দ্র
Meta-র প্রাইভেসি সেন্টার
Meta সম্পর্কে
Meta হেল্প সেন্টার
Instagram
Instagram তত্ত্বাবধান
Instagram-এ মা-বাবাদের জন্য বানানো গাইড
Instagram হেল্প সেন্টার
Instagram ফিচার
Instagram-এ হেনস্থা-বিরোধী ব্যবস্থা
রিসোর্স
রিসোর্স হাব
Meta HC: নিরাপত্তা উপদেষ্টা পরিষদ
কো-ডিজাইন প্রোগ্রাম
Facebook ও Messenger
Facebook তত্ত্বাবধান
Facebook হেল্প সেন্টার
Messenger হেল্প সেন্টার
Messenger-র ফিচার
Facebook-এর প্রাইভেসি সেন্টার
জেনারেটিভ AI
সাইটের শর্তাবলী ও পলিসি
কমিউনিটি স্ট্যান্ডার্ড
প্রাইভেসি পলিসি
শর্তাবলী
কুকি পলিসি
সাইটম্যাপ
অন্যান্য সাইট
ট্রান্সপারেন্সি সেন্টার
Meta নিরাপত্তা কেন্দ্র
Meta-র প্রাইভেসি সেন্টার
Meta সম্পর্কে
Meta হেল্প সেন্টার
Instagram
Instagram তত্ত্বাবধান
Instagram-এ মা-বাবাদের জন্য বানানো গাইড
Instagram হেল্প সেন্টার
Instagram ফিচার
Instagram-এ হেনস্থা-বিরোধী ব্যবস্থা
Facebook ও Messenger
Facebook তত্ত্বাবধান
Facebook হেল্প সেন্টার
Messenger হেল্প সেন্টার
Messenger-র ফিচার
Facebook-এর প্রাইভেসি সেন্টার
জেনারেটিভ AI
রিসোর্স
রিসোর্স হাব
Meta HC: নিরাপত্তা উপদেষ্টা পরিষদ
কো-ডিজাইন প্রোগ্রাম
সাইটের শর্তাবলী ও পলিসি
কমিউনিটি স্ট্যান্ডার্ড
প্রাইভেসি পলিসি
শর্তাবলী
কুকি পলিসি
সাইটম্যাপ
© 2026 Meta
ভারত